আমাদের কথা
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী এবং আদর্শ বিদ্যাপীঠ সুপরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি ধাবাহিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।বিদ্যালটিতে মাধমিক ও উচ্চ মাধ্যমিক দুইটি শাখা চালু আছে।একটি সুবিশাল শেখ রাসেল ল্যাব সহ দুইটি কম্পিউটার ল্যাব চালু আছে এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীর জন্য রয়েছে আর্থিক সুবিধা।বিদ্যালয়টির অন্যতম বৈশিষ্ট হচ্ছে সম্পুর্ণ রাজনীতি মুক্ত এবং নিরিবি পরিবেশে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমডলী দ্বারা পাঠদান পরিচালিত । নতুন কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা বদ্ধ পরিকর।
সংক্ষিপ্ত ইতিহাস
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৯৭২ খ্রিষ্টাব্দে বিদ্যালয় এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৭৩ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারী জুনিওর স্কুল হিসেবে এবং ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারী হাইস্কুল হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়।বিগত ২১/০৭/২০১৫ খ্রিঃ তারিখে বিদ্যালয়টির কলেজ শাখা শিক্ষা মন্ত্রনালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক অনুমতি প্রাপ্ত হয় এবং ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে শিক্ষার্থীরা এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংকৃ্তির ধারা বিকশিত করে, প্রচলিত ও গতানুগতিক শিক্ষাধারা থেকে শিক্ষার্থীদের বের করে এনে মানবিক গুনাবলী সমৃদ্ধ সৃজনশীল, প্রতিভাধর ও দক্ষ জনশক্ষি গড়ে তোলা এবং দেশ প্রেম, ন্যায়বোধ, কর্তব্যবোধ, যোগ্যতা ভিত্তিক জীবন ঘনিষ্ঠ জ্ঞান দান করা যাতে শিক্ষার্থীরা দেশ প্রেমে উদবুদ্ধ হয়ে জাতি তথা মানব কল্যানে নিজেকে উৎসর্গ করতে পারে।